২১ জুন, ২০২২ ০৭:৩৫ পিএম

রামেক হাসপাতালে আগুন

রামেক হাসপাতালে আগুন
এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা যায়, হাসাপাতালের ৩১ নং ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক লোড নিতে না পারায় ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বৈদ্যুতিক লোড বেশি হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তার গুলো পুড়ে গেছে। জরুরি মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তার কাজ চলছে বলেও জানান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক