চাকরিতে স্থায়ী হলেন পরিবার পরিকল্পনার সাত চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সাত জন চিকিৎসকের চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত সাত জন চিকিৎসক কর্মকর্তার চাকরি তাঁদের চাকরিতে ১ম যোগদানের তারিখ হতে স্থায়ী করা হলো।’
তাঁরা হলেন, লোহাগাড়া (চট্টগ্রাম) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. কাজী লামিয়া শারমিন; মীরসরাই (চট্টগ্রাম) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. নাজমুল হোসাইন; চকরিয়া (কক্সবাজার) এমবিবিএস, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুমি দাশ; পাংশা (রাজবাড়ি) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মোছা. জান্নাতুল ফেরদৌস (সংযুক্তি: ঢাকা মিরপুরের লালকুঠি বাজার মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান); কুলিয়াচর (কিশোরগঞ্জ) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. আলী হোসেন, নকলা (শেরপুর) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. উম্মে মাহবুবা মরিয়ম (সংযুক্তি: ঢাকা মিরপুরের লালকুঠি বাজার মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান); ও কিশোরগঞ্জ সদর মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. সাইদুর হাসান।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।