১৫ অক্টোবর, ২০২২ ০১:৩১ পিএম

গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড
ভুয়া ডাক্তার গোলাম মাসুদ মৃধা।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকরী কমিশনার (ভূমি) মো. মামুন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। 

মামুন খান জানান, গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। পরে ডাক্তারি সনদসহ অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, মাসুদ রানার কার্যক্রম বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ বিএমএ’র প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গোপালগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক