১৩ অক্টোবর, ২০২২ ০২:২১ পিএম

চাকরিতে নিয়মিত হলেন ৭৪৩ সিনিয়র স্টাফ নার্স

চাকরিতে নিয়মিত হলেন ৭৪৩ সিনিয়র স্টাফ নার্স
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৭৪৩ জন সিনিয়র স্টাফ নার্সকে চাকরিতে নিয়মিতকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের ২৫ সেপ্টেস্বরের ৮০.১০৭.০৩২,০০,০০৭,২০১৬ (অংশ-১)-৫৪২ নম্বর স্মারকে সুপারিশকৃত স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০১৩ সালের এডহক ভিত্তিতে নিয়োগকৃত উল্লিখিত ৭৪৩ জন সিনিয়র স্টাফ নার্সের চাকরি নির্দেশক্রমে নিয়মিতকরণ করা হলো।’

‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত