১৩ অক্টোবর, ২০২২ ১১:০৬ এএম

ডেঙ্গু: হাসপাতালে আসার ৩ দিনের মধ্যে অধিকাংশ রোগীর মৃত্যু

ডেঙ্গু: হাসপাতালে আসার ৩ দিনের মধ্যে অধিকাংশ রোগীর মৃত্যু
১২ হাজার ৭৩৫ জন রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রোহিঙ্গা ক্যাম্পে রোগী বাড়ার আশঙ্কা রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ১-১৮ বছর বয়সীদের ডেঙ্গু আক্রান্তের হার ৩৮ শতাংশ। আর ১৮-৬০ বছর বয়সীদের ডেঙ্গু আক্রান্তের হার ৬২ শতাংশ। 

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরা হয়।

এতে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ইকরামুল হক বলেন, মিরপুর, উত্তরা, মুগদা, কেরানিগঞ্জ, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মোহাম্মদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।

এবার রোহিঙ্গা ক্যাম্পে রোগী বাড়ার আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলনে এতে আরও বলা হয়, ১২ হাজার ৭৩৫ জন রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া হাসপাতালের আসার তিন দিনের মধ্যে বেশিরভাগ ডেঙ্গু রোগী মারা যান বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে ঢাকাতে। এরপর চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে কক্সবাজারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।

তিনি বলেন, ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য জনসচেতনতা জরুরি। ঢাকার আশপাশে হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো রোগী যেন বিনা চিকিৎসায় বাড়ি না যায়।

চাইলেই ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব জানিয়ে অধ্যাপক আহমেদুল কবীর বলেন, এজন্য বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। আক্রান্ত রোগীদের হয়রানি করা যাবে না।

অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, ইউরোপ-আমেরিকায়ও ডেঙ্গু রোগী বাড়ছে। প্রত্যেকটি বাড়ির ছাদ, বাগান, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে সতর্ক থাকার বিকল্প কোনো কিছু নেই। ঘর ও আশপাশে ডেঙ্গুর আলামত মুক্ত রাখতে হবে।

এ ছাড়া বাস ও ট্রাকের টার্মিনালগুলোতে মশার প্রকোপ বেশি। তাই এসব এলাকা পরিষ্কার রাখতে হবে বলেও জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, মশারি টানিয়ে ঘুমাতে হবে। এর কোনো বিকল্প নেই। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক