০৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:১০ পিএম
ক্যারিঅন পুনর্বহালের দাবিতে বিএমডিসিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
সিজিপিএ বাতিল ও ক্যারিঅন বহালের দাবিতে বিএমডিসিতে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান।
মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বিএমডিসিতে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিএমডিসির সামনে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘বাতিল বাতিল চাই, সিজিপিএ বাতিল চাই’, ‘ক্যারিঅন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভে ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত