০৫ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৫ এএম

৩য় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে, ৬৭ আসন ফাঁকা

৩য় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে, ৬৭ আসন ফাঁকা
তৃতীয় মাইগ্রেশন

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে তৃতীয় দফায় মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ৬৭টি আসন ফাঁকা হয়েছে। এর মধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় দুইটি ও মুক্তিযোদ্ধা কোটায় একটি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোর বিপরীতে তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।

এর আগে গত ৫ জুন প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি না হওয়ায় অপেক্ষমাণ তালিকা হতে ৬০ জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হয়। আর ৮ আগস্ট দ্বিতীয় দফা মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেলে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ৮ মে, চলে ১৮ মে পর্যন্ত। এর আগে গত ৫ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।

তারও আগে গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক