০২ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৫৯ পিএম

বরগুনা জেনারেল হাসপাতালে ৪৮ পদ সৃজন

বরগুনা জেনারেল হাসপাতালে ৪৮ পদ সৃজন
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ১০০-২৫০ শয্যায় উন্নীত বরগুনা জেনারেল হাসপাতালে রাজস্বখাতে অস্থায়ীভাবে ও স্থায়ীভাবে ৪৮টি পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে ১০০ শয্যা হতে ২৫০ শয্যার উন্নীত বরগুনা জেনারেল হাসপাতালের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ৩৩টি পদ ও বিভিন্ন ক্যাটাগরির বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত রাজস্বখাতে স্থায়ীভাবে ১৫টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

এতে বলা হয়েছে, ‘উল্লেখিত কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে। ভৌত অবকাঠামো নির্মাণের পূর্বে জনবল নিয়োগ করা যাবে না।’

এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে’, বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদ সৃজন
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত