এফসিপিএস: সাইকিয়াট্রি ১ম পর্বে প্রস্তুতির ওরিয়েন্টশন ১০-১৭ সেপ্টেম্বর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স’র (বিসিপিএস) অধীনে এফসিপিএস সাইকিয়াট্রি প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে। কোর্স চলবে আগামী ১০ থেতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিসিপিএসে এফসিপিএস সাইকিয়াট্রি প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টশন কোর্স আগামী ১০ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে (এনআইএমএইচ) অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়, ‘কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব,বিসিপিএস’ বরাবর তিন হাজার টাকা UCBL & DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের জমা রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’
ওরিয়েন্টশন কাঠামো, বিষয়, ক্লাসের সময়কাল ও শিক্ষাদানের পদ্ধতি এফসিপিএস সাইকিয়াট্রি প্রথম পর্ব পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত করার লক্ষে পুনর্বিন্যাস ও পুনর্গঠন করা হয়েছে। কোর্সটি বাংলাদেশের অভিজ্ঞ ও প্রথিতযশা সাইকিয়াট্রি বিষয়ের শিক্ষকদের দ্বারা পরিচালনা করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
-
২৯ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’