বিএসএমএমইউ’র সঙ্গে সান দিয়াগো আই ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো আই ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউ’র পক্ষে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং সান দিয়োগো আই ব্যাংকের পক্ষে মীর মশিউর রহমান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে দু’দেশের মানুষের চক্ষুরোগের চিকিৎসাসেবার পদ্ধতি ও লব্ধ অভিজ্ঞতা, জ্ঞানের বিনিময় ও গবেষণা কার্যক্রমের বিকাশে বিস্তারিত আলোচনা হয়। এ সমঝোতার স্মারকের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে সান দিয়াগো চক্ষু ব্যাংকের মাধ্যমে রোগীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্ণিয়ার যোগান পাবে।
ভিসি ডা. শারফুদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্ধত্ব দূর করার জন্য নানান পদক্ষেপ নিয়েছে। আমরা চাই দেশ থেকে অন্ধত্ব দূর হোক। আজকের এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে বিএসএমএমইউ অন্ধত্ব দূরীকরণে আরেকধাপ এগিয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবির, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ রহমান, সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. রাজশ্রী দাস ও আবাসিক সার্জনডা. মাজহারুল ইসলাম প্রমুখ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫