২৫ অগাস্ট, ২০২২ ০৩:৫৯ পিএম

অফিসে নিয়মিত হাজিরা না দিলে ব্যবস্থা: রাষ্ট্রপতি

অফিসে নিয়মিত হাজিরা না দিলে ব্যবস্থা: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্থানীয় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘লেখা পড়া হয় না’ এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপ্রধান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। ছেলে-মেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।’

স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা মনে করেন এলাকার উন্নয়নের ফলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে; তারাই বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক