২১ অগাস্ট, ২০২২ ০৪:৪০ পিএম
করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বর্তমানে তিনি সরকারি বাসভবনে থেকেই এই ভাইরাসের চিকিৎসা নিচ্ছেন।
আজ রোববার (২১ আগস্ট) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সপ্তাহব্যাপী ছুটি শেষে মাত্রই ফিরেছেন ফুমিও কিশিদো। আগামী সোমবার থেকে পুনরায় তার সরকারি কাজে ফেরার কথা ছিল।
দেশটির মন্ত্রিসভার এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদোর শনিবার সর্দি ও জ্বর দেখা দিয়েছে। রোববার সকালের দিকে পিসিআর পরীক্ষায় তার করোনা পজিটিভ ফল নিশ্চিত করা হয়েছে।
জাপানে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। মহামারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ভাইরাসে দেশটিতে মৃত্যু তুলনামূলক কম রয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : জাপান
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
২৪ জুলাই, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ নভেম্বর, ২০২৪
-
০৯ জুন, ২০২৪
-
০৩ অক্টোবর, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত