২১ অগাস্ট, ২০২২ ০৪:১৮ পিএম

২১ আগস্টে নিহতদের প্রতি বিএসএমএমইউর চিকিৎসকদের শ্রদ্ধা

২১ আগস্টে নিহতদের প্রতি বিএসএমএমইউর চিকিৎসকদের শ্রদ্ধা
বিএসএমএমইউ ভিসি বলেন, ২০০৪ সালের এ দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে।

মেডিভয়েস রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসকরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষক, চিকিৎসক ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

আজ রোববার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে নিহতদের স্মরণে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ২০০৪ সালের এ দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে।

শারফুদ্দিন আহমেদ বলেন, এ নারকীয় হামলায় আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।  ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে নিহতদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ২১ আগস্ট গ্রেনেড হামলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক