২১ অগাস্ট, ২০২০ ০৫:১৪ পিএম

‘২১ আগস্টের ঘটনায় দ্রুত রায় কার্যকর করতে হবে’

‘২১ আগস্টের ঘটনায় দ্রুত রায় কার্যকর করতে হবে’
ছবি: বিদ্যুত সরকার জয়

মেডিভয়েস রিপোর্ট: ২০০৪ সালের ২১ আগস্টের ন্যক্কারজনক গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান করাসহ দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ যে অপশক্তি ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল সেই একই গোষ্ঠী ও তাঁদের অনুসারীরা ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করে। সেদিন অনেকেই জীবন দিয়েছে। অনেকে আহত হয়েছে। নেতাকর্মী ও দেহরক্ষীরা মানবঢাল তৈরি করে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন।’

তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের দাবি ও শপথ হলো ২১ আগস্ট গ্রেনেড হামালায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান করাসহ এই মামলার রায় দ্রত কার্যকর করতে হবে। একই সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে যারা রয়েছে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদেরও বিচার করে সেই বিচারের রায়ও দ্রত কার্যকর করতে হবে।

এর আগে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএসএমএমইউ উপাচার্য।  এসময় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় কনক কান্তি বড়ুয়ার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক, হৃদরোগ বিশেষজ্ঞ ও কবি অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক প্রমুখ।  

প্রসঙ্গত, ২০০৪ সলের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। লোকে লোকারণ্য সেই সমাবেশে গ্রেনেড হামলা চালায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। সেদিনের অল্পের জন্য বেঁচে যান এ কর্মসূচির প্রধান অতিথি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ সেই হামলায় প্রাণ হারান ২৪ জন মানুষ। আহত হন অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক