১৮ নভেম্বর, ২০২৪ ০৭:০১ পিএম

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। এবার কেঁপে উঠল দেশটির কোশিমা অঞ্চল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১৭ নভেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বরাতে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে জাপানের কোশিমা অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি কেন্দ্রস্থলের নিচে ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) মধ্যবর্তী গভীরতায় আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেকে অনুভব করেছেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্প মাসে জাপানের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়।

ওই ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ এক সতর্কতা জারি করে জানায়, ভবিষ্যতে ‘বড় ধরনের ভূমিকম্প’ হওয়ার ঝুঁকি বেড়েছে। সেই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে নিজ নিজ জায়গায় থেকে ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানায়।

চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাপান
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক