১৮ নভেম্বর, ২০২৪ ০৮:২৫ পিএম

৪৪তম বিসিএস: ৩৯৩০ জনের ভাইভা বাতিল, নতুন তারিখ শিগগিরই

৪৪তম বিসিএস: ৩৯৩০ জনের ভাইভা বাতিল, নতুন তারিখ শিগগিরই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ হাজার ৯৩০ জনের পরীক্ষা বাতিল করে আবার নতুন করে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।

এতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

এতে আরও বলা হয়, গত ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১ এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যথাশিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

এসএএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক