০৩ অগাস্ট, ২০২২ ০৫:২২ পিএম

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরির্দশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরির্দশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন
বুধবার (৩ আগস্ট) দুপুরে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন।

মেডিভয়েস রিপোর্ট: উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পরির্দশন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, অধিকতর উন্নয়ন প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, উপ পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. ইয়ার ই মাহাবুব ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।

এর আগে সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্টিয়ারিং কমিটির একটি প্রাথমিক সভা শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম প্রমুখ। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত