০৩ অগাস্ট, ২০২২ ০৫:১১ পিএম
দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

মূল আসামিদের গ্রেপ্তার দাবিতে সিওমেক প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন

মূল আসামিদের গ্রেপ্তার দাবিতে সিওমেক প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন
সকাল থেকে এখন পর্যন্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রশাসনের সঙ্গে বৈঠক করার পরও মূল আসামিদের গ্রেপ্তার না করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

বুধবার (৩ আগস্ট) সকাল থেকে এখন পর্যন্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসা সেবা।

জানতে চাইলে ওসমানী মেডিকেলের কয়েকজন শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। মূল আসামিদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হবে।’

তারা আরও বলেন, ‘কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর পাশাপাশি আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। জরুরি ও আইসিইউ-সিসিইউ সেবা ছাড়া সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সার্বিক চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে ১ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের  ছাত্র নাইমুর রহমার ইমন ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথকে কুপিয়ে জখম করেন বহিরাগত সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুটি মামলা হয়েছে। কলেজ প্রশাসন ও হাসপাতাল প্রশাসনের দায়ের করা দুই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক