বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বিএসএমএমইউ ভিসির সমন্বয় সভা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগস্ট; শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলে কালোব্যাজ ধারণ করবেন। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সার্জারি সেবা প্রদানসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।
গবেষণা কার্যক্রম আরো জোরদার ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গুণগত মানের গবেষণা ও থিসিসের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ সময় চেয়ারম্যানবৃন্দ মূল্যবান মতামত দেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসে জনবল বৃদ্ধিসহ আরো আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ও সকল বিভাগের সেবার মান আরও উন্নয়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫