২৭ জুলাই, ২০২২ ০৬:০০ পিএম

বিএসএমএমইউ’র সাব-স্পেশালিটি কোর্সে ১৬ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র  সাব-স্পেশালিটি কোর্সে ১৬ চিকিৎসকের যোগদান গৃহীত
বুধবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি কোর্সের ১৬ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ বুধবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে সার্জারি অনুষদে জানুয়ারি ২০২২ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, কলোরেক্ট্রাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিষয়ে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণের নিমিত্ত নিম্নবর্ণিত নির্বাচিত বিএসএমএমইউ/সরকারি/বেসরকারি শিক্ষার্থীগণের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, কলোরেক্ট্রাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের চেয়ারম্যান, পরিচালক (আইটি), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যোগদান গৃহীত
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত