বিএসএমএমইউ’র সাব-স্পেশালিটি কোর্সে ১১ চিকিৎসকের যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি কোর্সের ১১ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে সার্জারি অনুষদে জুলাই ২০২২ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং সার্জিক্যাল অনকোলজি বিষয়ে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণের নিমিত্ত নিম্নবর্ণিত নির্বাচিত বিএসএমএমইউ/সরকারি/বেসরকারি শিক্ষার্থীগণের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগ, ফিটো ম্যাটারনাল মেডিসিন বিভাগ, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, কলোরেক্ট্রাল সার্জারি বিভাগ, হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ এবং সার্জারি বিভাগের চেয়ারম্যান, পরিচালক (আইটি), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৩ মার্চ, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৩
-
১০ মে, ২০২৩
-
০৫ মে, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৮ জানুয়ারী, ২০২৩
-
১৯ ডিসেম্বর, ২০২২