বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ৩১ চিকিৎসকের যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস ফেইজ-এ তে ৩১ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর মার্চ ২০২২ শিক্ষাবর্ষে বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ কোর্সে নিম্নবর্ণিত সরকারি রেসিডেন্টদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস্, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, সংশ্লিস্ট সকল বিভাগের চেয়ারম্যান, পরিচালক (আইটি), পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয় ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫