বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে বেসরকারি ১৫ চিকিৎসকের যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি তে ১৫ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিকাল সাইন্স অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে নিম্নবর্ণিত সরকারি শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস্, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’