২৪ জুলাই, ২০২২ ০৩:৩১ পিএম

ফের করোনায় আক্রান্ত প্রবাসীকল্যাণমন্ত্রী

ফের করোনায় আক্রান্ত প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মেডিভয়েস রিপোর্ট: আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২৩ জুলাই) রাতে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর তাঁর ফলাফল পজিটিভ আসে।

আজ রোববার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত ইমরান আহমদ বর্তমানে বাসায় অবস্থান করছেন। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বার্তায় আরও বলা হয়, সুস্থতার জন্য মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে ২০২০ সালের নভেম্বরের শুরুর দিকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান আহমদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক