২৪ জুলাই, ২০২২ ০২:১৬ পিএম

করোনার নতুন টেউয়ে মৃতদের ৭০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্যের ডিজি

করোনার নতুন টেউয়ে মৃতদের ৭০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্যের ডিজি
রাজধানীর হোটেল অরনেটে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের চলমান নতুন চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। 

আজ রোববার (২৪ জুলাই) রাজধানীর হোটেল অরনেটে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে টিকার গুরুত্ব অপরিসীম। টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। এজন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।’

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।’

অনেকে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক