আমরা সুস্থ থাকলে দেশের অর্থনীতি ভাল থাকবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: মানুষের রোগ যত কম হবে দেশে অর্থনৈতিকভাবে তত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (২৪ জুলাই)বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেল্থ (এমপিএইচ) ওরিয়েন্টশন প্রোগ্রাম অনু্ষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে। এজন্য আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে। এ কাজে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরণের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যতো যাচ্ছে এ বিভাগের গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে পাবলিক হেল্থের গুরত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলাম সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন,পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক ডা. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিভাগে নতুন ভর্তি ১৬ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিভাগটির সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টশনও প্রদান করেন।