২১ জুলাই, ২০২২ ১২:৩০ পিএম

না ফেরার দেশে ডা. ফরহাদ নেওয়াজ

না ফেরার দেশে ডা. ফরহাদ নেওয়াজ
ডা. ফরহাদ নেওয়াজ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালের (বিআইএইচএস) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ নেওয়াজ আর নেই।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৫টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে তাঁর স্ত্রী রওশন আরা রহমান মেডিভয়েসকে জানান, তিনি সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বুধবার (২০ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আগামীকাল শুক্রবার বাদ জুম্মা চট্টগ্রামের মিরসরাইয়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে। 

তিনি সর্বশেষ ২০১৫ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯৭০ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। 

ডা. ফরহাদ নেওয়াজের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক