১৭ জুন, ২০২৬ ০৩:৩৪ পিএম

সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম হয়েছে, নতুন করে পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী 

সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম হয়েছে, নতুন করে পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের অনেক জেলায় সিভিল সার্জন (সিএস) অফিসে নিয়োগে অনিয়ম হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সেসব নিয়োগ বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, ‘দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙ্গে পড়েছিল স্বাস্থ্য সেবা। সেই অবস্থা থেকে বেড়িয়ে এসে মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’

জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে বলেও জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সম্পর্কে মন্ত্রী বলেন, ‘হাসপাতাল পরিদর্শনে ছোটখাটো কিছু ত্রুটি পাওয়া গেছে। কয়েকজন চিকিৎসক সময়মতো আসেননি। ড্রেনের অবস্থা শোচনীয়। এগুলো ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ চালু ও যন্ত্রপাতি সচল করার বিষয়ে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান,পুলিশ সুপার জসীম উদ্দিন, জেনারেল হাসপাতালের পরিচালক আব্দুল মন্নান ও সিভিল সার্জন এসএম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক