পদোন্নতিপ্রাপ্ত ১০ অধ্যাপক ও ১০ সহযোগী অধ্যাপককে বিভিন্ন মেডিকেলে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তা ও বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ও বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, কর্মকর্তাদের আগামী ২৫ জুনের তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৭ জুন পূর্বাহ্নে কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে এনাটমি বিভাগের ছয়জন অধ্যাপক ও পাঁচজন সহযোগী অধ্যাপক রয়েছেন। এছাড়া ফিজিওলজি বিভাগের চারজন অধ্যাপক ও পাঁচজন সহযোগী অধ্যাপক পদায়ন পেয়েছেন।
এমআর/