২১ জুলাই, ২০২২ ০১:৪৯ পিএম

করোনায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বরাদ্দ বাড়লেও জনসংখ্যা বেড়ে গেলে এই বাজেটে সেবা দেওয়া দুরুহ হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারিসহ নানা কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে পরিকল্পনা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে করোনা মহামারিসহ নানা কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নিজেদের নাগরিকদের কর্মসংস্থানে ‍গুরুত্বারোপ করছেন তারা।

এ সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফসলি জমি নষ্ট হলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটাতে উৎপাদন ব্যয় বেড়ে গেলে মূল্যস্ফীতি দেখা দিবে।

মন্ত্রী আরও বলেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও জনসংখ্যা বেড়ে গেলে এই বাজেটে সেবা দেওয়া দুরুহ হয়ে যাবে।

এ সময় অসংক্রামক রোগ রোধে সকলের ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন স্বাস্থ্য সেবা সচিব ড. মু. আনোয়ার হোসেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক