০৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম

চলে গেলেন বিশিষ্ট অ্যানেসথেশিওলজিস্ট আব্দুল মান্নান

চলে গেলেন বিশিষ্ট অ্যানেসথেশিওলজিস্ট আব্দুল মান্নান
ডা. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার প্রবীণ চিকিৎসক আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৮ এপ্রিল) কুমিল্লার টাউন হলে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি বুড়িচংয়ে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

তিনি মৃত্যুর সময় স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডা. আব্দুল মান্নানের দুই সন্তানের মধ্যে একজন চিকিৎসক, আরেকজ প্রকৌশলী। নবম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়ে বেশ কয়েক বছর আগে হৃদরোগ জটিলতায় মারা গেছেন।

ডা. আব্দুল মান্নান রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর এনেসথেশিয়া বিষয়ে উচ্চতর ডিগ্রি (ডিএ) অর্জন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক