০৭ এপ্রিল, ২০২৬ ০৭:২৫ পিএম

বিশ্ব স্বাস্থ্য দিবসে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

বিশ্ব স্বাস্থ্য দিবসে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলে।

এতে অংশ নেয় ইবন সিনা হাসপাতালের অভিজ্ঞ দন্ত চিকিৎসকদের একটি দল। দলের নেতৃত্ব দেন ডা. আরিফুর রহমান।

উদ্যোগটির লক্ষ্য ছিল শিশুদের মধ্যে মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ অভ্যাস গড়ে তোলা। প্লে-গ্রুপ থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ ছাড়া প্লে-গ্রুপ ও নার্সারির শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা মানসম্মত শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত