একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, ভর্তি ৫৩
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জন। একই সময়ে আরও ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৮ জন।
আজ রোববার (১৭ জুলাই) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট এক হাজার ৭২৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৪৯৮ জন।
প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ‘ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
১৬ নভেম্বর, ২০২৫
-
১৫ নভেম্বর, ২০২৫
-
১১ নভেম্বর, ২০২৫