১৭ জুলাই, ২০২২ ০৯:৩৩ পিএম

বন্যা: বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ২০১৩৪, মৃত্যু ১২৩

বন্যা: বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ২০১৩৪, মৃত্যু ১২৩
বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩০ জন।

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৬১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে ২০ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। 

আজ রোববার (১৭ জুলাই) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১২৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৪ জন। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩০ জন। আর মৃত্যু হয়েছে একজনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৫ ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ২৫ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৭৩ এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। চর্মরোগে আক্রান্ত দুই হাজার ২৯৪ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৩৫১ জন। এদিকে আঘাতপ্রাপ্ত হয়ে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। 

এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত বন্যায় ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৬৯ জন ও ঢাকা বিভাগে একজনসহ মোট ১২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৯৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯৪ জন, রংপুর বিভগে এক হাজার ৮৯১ জন, সিলেট বিভাগে ১৪ হাজার ৫৮৭ ও ঢাকা বিভাগে ১২৮ জনসহ মোট ২০ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা কবলিত
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক