১৫ জুলাই, ২০২২ ০৫:৫৯ পিএম

বন্যা: বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ১৮৯৫৮, মৃত্যু ১১৯

বন্যা: বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ১৮৯৫৮, মৃত্যু ১১৯
বন্যাজনিত কারণে মোট আক্রান্ত বেড়ে ১৮ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। 

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বন্যাজনিত কারণে মোট আক্রান্ত বেড়ে ১৮ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। 

আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১১৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১৬ জন। আর মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৫ ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ২১ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৬৯ এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। চর্মরোগে আক্রান্ত দুই হাজার ৮৮ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। এদিকে আঘাতপ্রাপ্ত হয়ে আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। 

এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্যায় ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৬৫ জন ও ঢাকা বিভাগে একজনসহ মোট ১১৯ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা কবলিত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক