০৫ জুলাই, ২০২২ ০৯:১৪ পিএম

বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ১৩,১৯৮

বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ১৩,১৯৮
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন।

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা ১০৭ জনই রয়েছে। তবে বন্যাজনিত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রোগে দেশে নতুন করে আরও ৭৪১ জন আক্রান্ত হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৩৬ জন। চর্মরোগে ১২৩ জন এবং চোখের প্রদাহে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আঘাতপ্রাপ্ত হয়ে ১৮ ও অন্যান্য রোগে ১১০ জন আক্রান্ত হয়েছেন।

এতে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। দেশে বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৪১৭ জন। আর মৃত্যু হয়েছে এক জনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৫৫৮ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ১৪ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৫৯ ও মৃত্যু হয়েছে ৮০ জনের। চর্মরোগে এক হাজার ১৮৯ জন এবং চোখের প্রদাহে ২৬১ জন আক্রান্ত হয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা পরিস্থিতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক