০৫ জুলাই, ২০২২ ০৯:০৩ পিএম

বিএসএমএমইউ’র এফসিপিএস দ্বিতীয় পর্বের ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র এফসিপিএস দ্বিতীয় পর্বের ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত
অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস বা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক বা ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস দ্বিতীয় পর্বের ৩৭ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে। আজ সোমবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে এফসিপিএস দ্বিতীয় পর্বে ভর্তির নিমিত্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি চিকিৎসকদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’

‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস বা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক বা ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক