মৃত্যু বেড়ে ১৫, পানিবন্দি সাড়ে নয় লাখ পরিবার
মেডিভয়েস রিপোর্ট: দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় নতুন করে পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কোথাও কোথাও পানি কমে আসলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
এ ছাড়া ১১টি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন নয় লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা ৭৭টি। এসব উপজেলা প্লাবিত/ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন ও পৌরসভা ৫৮৯টি।
প্রেস উইং থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৫ জন, যার মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, চট্টগ্রামে ৪, ফেনীতে ১, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।
বার্তায় জানানো হয়, দেশের বন্যা কবলিত ১১ জেলায় তিন কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল ও ১৫ হাজার বস্তা শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে৷
এতে আরও জানানো হয়, বরাদ্দকৃত নগদ টাকা ও ত্রাণ ছাড়াও দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন। হিসাবের নাম। 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল', ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।
এনএআর/
-
৩০ অগাস্ট, ২০২৪
-
২৮ অগাস্ট, ২০২৪
৮ পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
‘রাজনৈতিক বন্যার’ জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার দাবি
-
২৭ অগাস্ট, ২০২৪
-
২৬ অগাস্ট, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৪
-
০৫ অক্টোবর, ২০২৩