২৪ অগাস্ট, ২০২৪ ০৭:৪৮ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াল ঔষধ শিল্প মালিক সমিতি

বন্যার্তদের পাশে দাঁড়াল ঔষধ শিল্প মালিক সমিতি
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভা। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।

আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে আয়োজিত এক সভায় এই সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির এই সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। এছাড়া কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কিট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়েছে।

সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে, বন্যায় আক্রান্তদের ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে সুচিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ান প্রমুখ।

এ ছাড়া সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক