২৪ অগাস্ট, ২০২৪ ০৯:১২ পিএম

বন্যায় সাপের কামড়ে হাসপাতালে শতাধিক রোগী

বন্যায় সাপের কামড়ে হাসপাতালে শতাধিক রোগী
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়েছে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এরই মধ্যে বেড়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপের উপদ্রবও। বাসা বাড়ির অধিকাংশই পানির নিচে চলে যাওয়ায় শুকনো অংশে আশ্রয় নিচ্ছে এসব বিষধর সাপ। ফলে আক্রমণের শিকার হচ্ছে মানুষ। বন্যায় সাপের কামড়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার শতাধিক মানুষ ইতিমধ্যে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।

জানা গেছে, এই বন্যা পরিস্থিতিতে গত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ৬৫ জনকে সাপে কামড় দিয়েছে। এ ছাড়া নোয়াখালীতেও গত দুই দিনে ৩৫ জনকে সাপে কামড় দিয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর মধ্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসা নিয়েছেন। তবে বন্যা কবলিত এলাকার সরকারি সকল হাসপাতালে যথাযথ পরিমাণে সাপের বিষের ভ্যাক্সিন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় নতুন করে পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কোথাও কোথাও পানি কমে আসলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

এ ছাড়া ১১টি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন নয় লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ। ইতিমধ্যে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সর্বস্তরের জনগণ।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক