অধ্যাপক হলেন দুই মেডিকেলের অধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সরকারি দুই মেডিকেল কলেজের অধ্যক্ষ। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ দুই চিকিৎসক হলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম।
এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের দুই চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২১ অক্টোবর, ২০২২
-
০৩ অগাস্ট, ২০২২
-
১৪ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
০৪ জানুয়ারী, ২০২২
-
২০ অক্টোবর, ২০২১
-
২৩ সেপ্টেম্বর, ২০২১
-
০৮ সেপ্টেম্বর, ২০২১