১৩ জুলাই, ২০২২ ০৫:৩৮ পিএম

অধ্যাপক হলেন ১৪ চিকিৎসক

অধ্যাপক হলেন ১৪ চিকিৎসক
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১৪ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ১৪ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিহা ইয়ামমিন মনি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যান্ডোক্রাইনোলজির ডা. মো. আজিজুল হক ও অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, জাতীয় হৃদরোগ ইউস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আতাউল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহ্ জওয়াহের জাহান কবির ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএইচএম আলমগীর।

এছাড়াও অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রউফ ও ডা. মো. মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার, জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. মীর হামিদুর রহমান, ডা. মো. আব্দুস সবুর ও ডা. মো. আব্দুস সালাম।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক হলেন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক