০৬ জুলাই, ২০২২ ০৩:৫৯ পিএম

পানিতে ডুবে ৮৩ জনসহ দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১১০  

পানিতে ডুবে ৮৩ জনসহ দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১১০  
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বুধবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বন্যাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০ জন হয়েছে।

আজ বুধবার (৬ জুলাই) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৭ মে থেকে ৬ জুলাই দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০ জন হয়েছে। এর মধ্যে শুধু পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু হয়েছে।বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ২৭ জন। সাপে কামড়ে ১, পানিতে ডুবে ২, চর্মরোগে ১৩২ এবং চোখের প্রদাহে ১৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আঘাতপ্রাপ্ত হয়ে ১৫ ও অন্যান্য রোগে ১২৫ জন আক্রান্ত হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বুধবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে। দেশে বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক জনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৫৮৫ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ১৫ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৬১ ও মৃত্যু হয়েছে ৮৩ জনের। চর্মরোগে এক হাজার ৩২১ জন এবং চোখের প্রদাহে ২৭৬ জন আক্রান্ত হয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা কবলিত
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক