২৩ জুন, ২০২২ ০৪:৪৮ পিএম
৬ দিন পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু
আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ছবি: প্রতীকী
মেডিভয়েস রিপোর্ট: বন্যা ও পাহাড়ি ঢলের পানির কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে আমাদের বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটেই বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ সব সরকারি ও বেসরকারি বিমানের পাশাপাশি দুপুর ১২.৩৫ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বাংলাদেশ বিমান।
এর আগে গত শুক্রবার (১৮ জুন) বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সিলেট
-
১৫ অক্টোবর, ২০২৬
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ
-
০৫ সেপ্টেম্বর, ২০২৬
-
০৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
এই বিভাগের সর্বাধিক পঠিত