১৫শ’ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন ২৭শ’ রোগী
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৫শ’ শয্যার বিপরীতে ২৭শ’ রোগী চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় স্বাস্থ্যের ডিজি বলেন, শয্যার অতিরিক্ত রোগী, সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনার অন্তরায়। অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার কারণেই শয্যা সংখ্যার অধিক রোগী ভর্তি করতে হচ্ছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অতিরিক্ত এক হাজার শয্যা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, শীঘ্রই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও শয্যা সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে করে সামনে আগত আরও রোগীদের শয্যার ব্যবস্থা করা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
-
১৪ এপ্রিল, ২০২৬
-
১১ মার্চ, ২০২৬
স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের আশা
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ও পরিচালককে এনএইচএর অভিনন্দন
-
২৯ ডিসেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
০৫ এপ্রিল, ২০২৫
-
২৩ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪