শয্যার অতিরিক্ত রোগী, সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনার অন্তরায়: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: শয্যার অতিরিক্ত রোগী, সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনার অন্তরায় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (১৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি।
এ সময় স্বাস্থ্যের ডিজি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার কারণেই শয্যা সংখ্যার অধিক রোগী ভর্তি করতে হচ্ছে।
হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, হাসপাতালে ১৫শ’ শয্যার বিপরীতে ২৭শ’ রোগী চিকিৎসাধীন রয়েছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অতিরিক্ত এক হাজার শয্যা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, শীঘ্রই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও শয্যা সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে করে সামনে আগত আরও রোগীদের শয্যার ব্যবস্থা করা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
-
৩ ঘন্টা আগে
-
৪ ঘন্টা আগে
চিকিৎসক-স্বাস্থ্যসেবাকর্মীদের উপস্থিতি
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতে নজরদারি
-
১৬ অগাস্ট, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৩ অগাস্ট, ২০২৬