১৭ জুন, ২০২২ ০১:৫৫ পিএম

সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা

সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা

মেডিভয়েস রিপোর্ট: সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে জরুরি সভা ডেকেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার (১৭ জুন) সাড়ে ৪টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। 

এতে সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সভায় অতিরিক্ত মহাপরিচালক (সকল) সংযুক্ত থাকবেন।

এতে যোগ দেবেন পরিচালক প্রশাসন, হাসপাতাল ও ক্লিনিকসমূহ, রোগ নিয়ন্ত্রণ, এমআইএস।

এ ছাড়াও লাইন ডাইরেক্টর উপজেলা হেলথ কেয়ার, লাইফস্টাইল এন্ড হেলথ এডুকেশন প্রমোশন, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক (সিলেট বিভাগ) এবং সিভিল সার্জন (সকল, সিলেট বিভাগ), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (সকল, সিলেট বিভাগ) উক্ত ভার্চুয়াল সভায় নির্দিষ্ট সময়ে যোগদান করতে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত