ফের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর
মেডিভয়েস রিপোর্ট: ফের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। চুক্তিভিত্তিক এ নিয়োগের আওতায় চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে বহাল থাকবেন তিনি।
গত ২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মো. আবু জাফর (কোড নং-৪০৪১৭)-কে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ৩১-১২-২০২৫ হতে ২৮-০২-২০২৬ তারিখ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের এই বিভাগীয় প্রধান।
একনজরে অধ্যাপক আবু জাফর
অধ্যাপক ডা. মো. আবু জাফর ১৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বিস্তৃত কর্মজীবনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি।
ডা. মো. আবু জাফর ১৯৮৯ সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে জেনারেল সার্জারিতে এমসিপিএস ও ১৯৯৯ সালে এফসিপিএস এবং ২০২০ সালে শিশু সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১৩ সালের ১৩ নভেম্বরে অধ্যাপক পদে পদোন্নতি পেলেও পরবর্তীতে বৈষম্যের শিকার হন। দীর্ঘ সময়েও গ্রেড-২ এবং গ্রেড-১ পদে পদোন্নতি না পাওয়ায় তিনি অধ্যক্ষ ও ডিজি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
এমইউ/
-
২৯ ডিসেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৩ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪