১৫ অক্টোবর, ২০২৪ ০৫:০৮ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর
অধ্যাপক ডা. মো. আবু জাফর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

একনজরে অধ্যাপক আবু জাফর

অধ্যাপক ডা. মো. আবু জাফর ১৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বিস্তৃত কর্মজীবনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন অধ্যাপক ডা. আবু জাফর।

ডা. মো. আবু জাফর ১৯৮৯ সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে জেনারেল সার্জারিতে এমসিপিএস ও ১৯৯৯ সালে এফসিপিএস এবং ২০২০ সালে শিশু সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৩ সালের ১৩ নভেম্বরে অধ্যাপক পদে পদোন্নতি পেলেও পরবর্তীতে বৈষম্যের শিকার হন। দীর্ঘ সময়েও গ্রেড-২ এবং গ্রেড-১ পদে পদোন্নতি না পাওয়ায় তিনি অধ্যক্ষ ও ডিজি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

প্রজ্ঞাপন দেখুন

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. মো. আবু জাফর
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত