১৪ জুন, ২০২২ ০৩:৫৬ পিএম

আরএমইউর মেডিকেলগুলোর তৃতীয় প্রফের ফল প্রকাশ

আরএমইউর মেডিকেলগুলোর তৃতীয় প্রফের ফল প্রকাশ
এবারের প্রফেশনাল পরীক্ষায় প্রায় ৯০ শতাংশের উপর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২১ এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী

তিনি বলেন, ‘আজকে সকালে ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের প্রফেশনাল পরীক্ষায় প্রায় ৯০ শতাংশের উপর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।’

আরএমইউ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে নিম্নোক্ত প্রার্থীরা এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষা মে-২০২১ এ উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়। সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’

►ফলাফল দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত